দাম বেড়েছে কাঁচামরিচের, পেঁয়াজের সেঞ্চুরি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৯ পিএম, ৮ অক্টোবর ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
দুই দিনের ব্যবধানে কাঁচামরিচের দাম ১৪০ টাকা বেড়ে হয়েছে ৩০০ টাকা। এক রাতেই বেড়েছে ৬০ টাকা। ব্যবসায়ীরা বলছেন, কয়েকদিনের বৃষ্টিতে সরবরাহ ব্যাহত হওয়ায় দাম বেড়েছে।
রবিবার (৮ অক্টোবর) রাজধানীর কাঁচাবাজারে দুইদিনের ব্যবধানে কাঁচামরিচের দাম বেড়েছে। একই অজুহাতে পেঁয়াজ করেছে সেঞ্চুরি আর বয়লার ডাবল সেঞ্চুরি। প্রতি কেজি দেশি পেঁয়াজের দাম ১৫ টাকা থেকে ২০ টাকা বেড়ে ছুঁয়েছে ১০০ টাকা।
কাঁচাবাজারে পণ্যের চড়া দামের বিষয়ে এক ক্রেতা বলেন, দাম যদি এত বেশি থাকে, তাহলে আমাদের পুষাবে কি করে? বাঙালির তো অজুহাতের অভাব নেই। প্রত্যেক দিন একটা না একটা অজুহাত থাকবেই।
এদিকে দাম বেশি হওয়ার বিষয়ে বিক্রেতারা বলেন, ক্রেতারা তো বাজারে এসে কিছু কিনতে পারছেন না। তাদের বেতন তো বাড়ে না। কিনবেন কিভাবে?
আরেক ক্রেতা বলেন, প্রতিদিন যে পণ্য ৫০০ টাকা দিয়ে কিনেছি। আজ তা কিনতে ৫৪০ টাকা লাগছে। বলছে, বৃষ্টি। ব্যবসায়ীরা তো সরকারকে বৃদ্ধাঙ্গুলী দেখাচ্ছে। আমরা নির্দিষ্ট আয়ের মানুষ। নিত্যপণ্যের এমন বাড়তি দাম আমাদের দিশেহারা করে দিচ্ছে।
বরাবরের মতো খুচরা বিক্রেতাদের দাবি, তাদের হাতে কিছুই নেই। নিয়ন্ত্রণ করতে হবে গোড়া থেকে।
কাঁচাবাজারে পণ্যের উর্ধ্বমুখি দামের জন্য বৃষ্টির অজুহাত দিয়ে এক খুচরা বিক্রেতা বলেন, বৃষ্টির কারণে পণ্যের দাম বাড়তি। পণ্য পরিবহন অতিবৃষ্টির কারণে বাধাগ্রস্ত হয়েছে। আমরা যে হারে কিনে এনেছি, সে হারেই বিক্রি করছি। বাজারে পণ্য নেই। কিন্তু ক্রেতা বেশি। তাই কাড়াকাড়িতে পণ্যের দাম বেড়ে যায়।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু







